1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় এইচএসসি পরীক্ষার্থী ৮৭ হাজার ৬ শ’পরীক্ষা দিচ্ছেন না ৩১ হাজার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৬৪৬ বার দেখা হয়েছে

এ আর আহমেদ হোসাইন: কুমিল্লা প্রতিনিধি

শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা ২০২২। সারা দেশের মত আজ শনিবার সকাল ১০ টা থেকে কুমিল্লা শিক্ষা বোর্ডের ৬টি জেলার ১৯২ টি কেন্দ্রে এক যোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর ৪১৯টি প্রতিষ্ঠান থেকে কুমিল্লা বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৭ হাজার ৬ শ ৪১ জন। এর মধ্যে মেয়ে পরীক্ষার্থী ৪৯ হাজার ৫ শ ৭০ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ হাজার ৭১ জন। কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিজ্ঞান বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ২৫ জন, মানবিক বিভাগে ৪১ হাজার ৫ শ ৯০ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ২৫ হাজার ২৬ জন। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ১ শ ৭২ জন, ফেণী জেলায় ৮ হাজার ৬ ৭২ জন, নোয়াখালী ১৪ হাজার ৭ শ ১১ জন, চাঁদপুর জেলায় ১৪ হাজার ৩০ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১১ হাজার ৮ শ ৮২ জন, লক্ষীপুর জেলায় ৭ হাজার ৪ শ ৭৪ জন। সবচেয়ে বেশি পরীক্ষার্থী ও পরীক্ষা কেন্দ্র কুমিল্লা জেলায়। বোর্ড সূত্রে জানা গেছে,২০২২ সালের কুমিল্লা বোর্ডে অধীনে এইচএসসি পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করে ১ লাখ ১৬ হাজার ৫ শ ৭১ জন। তার বিপরীতে ফরম পূরণ করেছে ৮৫ হাজার ২ শ ৭৮ জন। অর্থাৎ রেজিষ্ট্রেশন করেও কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না ৩১ হাজার ২৯৩ জন পরীক্ষার্থী। ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে ১৮ হাজার ৩৬২ জন মেয়ে এবং ১২ হাজার ৯৩১ জন ছেলে। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাসের বলেন, আগেই পরীক্ষার সকল প্রস্তুতি সফল ভাবে সম্পন্ন হয়েছে। প্রত্যেক কেন্দ্রে খবর নেয়া হয়েছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে কেন্দ্রগুলোতে। আশা করি কুমিল্লা শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান জানান, সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে কুমিল্লায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি উপজেলায় পরীক্ষা চলে গেছে। পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে কুমিল্লাতে পরীক্ষা শুরু হচ্ছে এবং তা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০