1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লা মহানগর আ.লীগের সভাপতি বাহার,সম্পাদক রিফাত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৮২১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আবারো কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
শনিবার (৫ নভেম্বর) দুপুরে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নতুন কমিটির সভাপতি এবং সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক সেলিম।
সম্মেলনে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটির নাম প্রস্তাব করেন কাউন্সিলর এবং ডেলিগেটরা। তারা এ সময় সভাপতি হিসেবে সাবেক সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে সাবেক সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের নাম প্রস্তাব করেন। প্রস্তাবের পর পদপ্রার্থী আরো কেউ থাকলে তাদের নাম সমর্থন চেয়ে এক থেকে তিন পর্যন্ত গণনা করেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। এ সময় আর কারো নাম না আসায় প্রধান অতিথি ও দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল হক সেলিম সভাপতি হিসেবে আ ক ম বাহাউদ্দিন বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে সিটি মেয়র আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করেন। নতুন সভাপতি-সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে তা অনুমোদনের জন্য আওয়ামী লীগ সভাপতির কাছে পাঠাবেন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রথম কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় আওয়ামী লীগ। সেসময় আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে আরফানুল হক রিফাতের নাম ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০