1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

লিজেন্ডস রূপগঞ্জ ক্রিকেট টীমের জার্সি উন্মোচন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৯৫০ বার দেখা হয়েছে

শাকিল আহমেদ,নারায়ণগঞ্জ প্রতিনিধি

এসএসসি ব্যাচ ২০০০ সালের গ্রুপ ভিত্তিক প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন লিজেন্ডস বাংলাদেশের অধীনে রূপগঞ্জ লিজেন্ডস ক্রিকেট টীমের জার্সি উন্মোচন করা হয়েছে। ৪ নভেম্বর শুক্রবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে এনাম হাসান স্মৃতি টূর্ণামেন্ট নামে এ জার্সি উন্মোচিত হয়। এতে রূপগঞ্জ লিজেন্ডস এর সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন ভারত চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান,নারায়ণগঞ্জ জেলা গ্রুপ এডমিন নূরে সখিনা দীনা আমিন,লিজেন্ডস রূপগঞ্জের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান জনি, সহ সভাপতি মোরশেদ আলম,আবু বকর ছিদ্দিক, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক নবীউর রহমান, কাউন্সিলর আবু নাঈম,কায়েতপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফা আল হোসাইন রাসেল প্রমূখ।এ সময় সংগঠনের সভাপতি মনিরুজ্জামান ভুঁইয়া অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে জার্সি উন্মোচনকালে তার বক্তব্যে বলেন, শিক্ষা জীবনের স্মৃতি ধরে রাখতে আমাদের ২০০০ সালে সারাদেশে এসএসসি পাশ করা বন্ধুরা মিলে লিজেন্ডস বাংলাদেশ সংগঠন করেছি৷ এ সংগঠনের মাধ্যমে আমরা রূপগঞ্জে ১৭০ জন বন্ধু মিলে লিজেন্ডস রূপগঞ্জ গঠন করেছি। আমাদের প্রচেষ্টা থাকবে মাদকমুক্ত সমাজ ও দারিদ্রের সহযোগীতাসহ দেশের স্বার্থে নিজেদের নিয়োজিত করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০