1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

২১ দিনের রিমান্ডে হেফাজতের ২ নেতা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৭৩৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলামের ২১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২১ এপ্রিল) পৃথক তিন মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ রিমান্ডের এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, বুধবার মতিঝিল থানার দুটি ও পল্টন থানার একটি মামলায় তদন্ত কর্মকর্তা ১০ দিন করে রিমান্ড চেয়ে তাদের আদালতে হাজির করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ডের আদেশ দেন।

গত ১৫ এপ্রিল পল্টন থানার নাশকতার এক মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর ঘেরাও এবং ঢাকার বিভিন্ন এলাকায় ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় হেফাজতের এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

বুধবার (১৪ এপ্রিল) রাজধানীর লালবাগ এলাকা থেকে ডিবির একটি টিম শাখাওয়াত হোসাইন রাজীকে গ্রেপ্তার করে। একই দিন রাত ১০টা ৫০ মিনিটে হাতিরপুলের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় মাওলানা মঞ্জুরুল ইসলামকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০