1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নড়াইলের ২ ইউপিতে ভোট গ্রহন সম্পূর্ণ:পেড়লীতে জারজিদ ও পাঁচগ্রাম ইউপিতে সাইফুজ্জামান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২
  • ৫৯৩ বার দেখা হয়েছে

মোঃ হাচিবুর রহমান,নড়াইল প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জারজিদ মোল্যা এবং পাঁচগ্রাম ইউপিতে এস এম সাইফুজ্জামান বিজয়ী হয়েছেন। দলীয় প্রতীক ছাড়া বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

পেড়লী ইউপিতে জারজিদ মোল্যা পেয়েছেন ৩ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনিসুল ইসলাম বাবু পেয়েছেন ৩ হাজার ৫৪৯ ভোট। পাঁচগ্রাম ইউপিতে এস এম সাইফুজ্জামান ১ হাজার ৭৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাদশা মোল্যা পেয়েছেন ১ হাজার ২৯২ ভোট।
এদিকে,দু’টি ইউপিতে চেয়ারম্যান পদে ১৬ জন এবং মেম্বার পদে ৮৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে পেড়লী ইউনিয়নে ১০ জন এবং পাঁচগ্রাম ইউনিয়নে ছয়জন চেয়ারম্যান প্রার্থী। পেড়লী ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) পদে ১১ ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ৪৪ প্রার্থী ভোটযুদ্ধে নামেন। এছাড়া পাঁচগ্রাম ইউনিয়নে সংরক্ষিত নারী সদস্য পদে নয় ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
কালিয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার জানান, সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পেড়লী ইউনিয়নে ১৮ হাজার ৩৭৫জন ভোটার। অন্যদিকে, পাঁচগ্রাম ইউনিয়নে ৬ হাজার ৫৪৪ জন ভোটার ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০