1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দৈনিক আজকের জীবন পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী কুমিল্লায় পালিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৬৫৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লায় দৈনিক আজকের জীবন পত্রিকার ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান পালিত হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার সকালে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কোককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি নেকবর হোসেনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি মোঃ লুৎফুর রহমান। কুমিল্লা প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আজকের জীবন পত্রিকার জেলা প্রতিনিধি নেকবর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ। অনুষ্ঠানে দৈনিক আজকের জীবন পত্রিকার সফলতা ও শুভ কামনা করে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ইনকিলাব পত্রিকার কুমিল্লা জেলা ষ্টাফ রিপোর্টার সিনিয়র সাংবাদিক সাদিক মামুন,কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি একাত্তর টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক,দৈনিক সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন চাষী,দৈনিক কুমিল্লার আলো পত্রিকার সম্পাদক জসিম উদ্দিন কনক,দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার সম্পাদক ইমজিয়াজ আহমেদ জিতু,কুমিল্লা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক ও সময় টিভির ষ্টাফ রিপোর্টার বাহার রায়হান,কালের কণ্ঠ জেলা প্রতিনিধি আবদুর রহমান,সামাজিক সংঠন নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন,পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জুয়েল রানা।
সত্যপ্রকাশে আপনহীন এই প্রত্যয় নিয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার কৃতিসন্তান সফিকুর রহমান এই পত্রিকাটি আজ থেকে ২৩বছর আগে ঢাকা থেকে প্রকাশনা শুরু করেছেন। এই পত্রিকাটি সবসময় সত্য ও বস্তুনিষ্ট সাহসী সংবাদ প্রকাশ করে বেশ প্রশংসা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন বক্তারা। বক্তরা এই পত্রিকাটির সফলতা কামনা করেন।
অনুষ্ঠান উপস্থাপনা করেন কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও সিটিভি নিউজ 24 এর সম্পাদক ওমর ফারুকী তাপস। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরাণ থেকে তেলোয়াত করেন ইসলামিক লেখক কলামিষ্ট জাহাঙ্গীর আলম জাবির। পরে অতিথিগণ প্রতিষ্ঠা বার্ষিকীর কেককাটেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাংবাদিক এমদাদুল হক সোহাগ,সাংবাদিক মাহফুজ নান্টু,সাংবাদিক অমিত মজুমদার,সাংবাদিক সুমন কবীর ভূইয়া,সাংবাদিক সাইফুল ইসলাম সুমন,ফটো সাংবাদিক সালাউদ্দিন সুমন,সাংবাদিক মনোয়ার হোসেন,ফটো সাংবাদিক এন কে রিপন,সাংবাদিক মাইনুল হক স্বপন,সাংবাদিক এম রজ্জব আলী, সাংবাদিক মহিউদ্দিন ভুইয়া,সাংবাদিক রবিউল বাশার খান,,সাংবাদিক রাজিব সাহা,সাংবাদিক ও কলামিষ্ট আবদুল আউয়াল,ফটো সাংবাদিক মোঃ শাফি,সাংবাদিক আয়েশা আক্তার,সাংবাদিক ফেরদৌস আলম মিঠু,সাংবাদিক শাহিন আলম,ফটো সাংবাদিক মোতালেব হোসেন, সাংবাদিক সোহিবুল ইসলাম সোহাগ,সাংবাদিক শাহ ইমরান,ফটো সাংবাদিক সুমন চিশতি,সাংবাদিক আবদুর রহমান সাইদ,দৈনিক আজকের জীবন পত্রিকার মহানগর প্রতিনিধি মজিবুর রহমান, সমাজ সেবক আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০