1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

বটিয়াঘাটার পল্লীতে অজ্ঞানপার্টির কবলে এক পরিবার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ৫০০ বার দেখা হয়েছে

খুলনা ব‍্যুরো

খুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী গ্রামে চেতনানাশক ঔষধ খাইয়ে একই পরিবারের ৫জনকে অচেতন করেছে দুষ্কৃতকারীরা। অচেতন অবস্থায় ৫ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ শিক্ষক লিয়াকত সরদারের অবস্থা আশংকাজনক। বাকিদের জ্ঞান ফিরলেও তার জ্ঞান এখনো ফেরেনি। এরা হলেন লিয়াকত সরদার (৫৫), মুসলিমা আক্তার(৪৪), সাওদা আক্তার(১২), সাদি সরদার(০৫), মর্জিনা বেগম (২৫)। অসুস্থ শিক্ষক লিয়াকত সরদারের অবস্থা আশংকাজনক। বাকিদের জ্ঞান ফিরলেও তার জ্ঞান এখনো ফেরে নি। জানা যায়,রবিবার (৩০ অক্টোবর) আনুমানিক রাত ১১ টার দিকে দুষ্কুতারীরা উপজেলার সুরখালী এলাকার মাদরাসা শিক্ষক লিয়াকত সরদার টুনু এর বাড়িতে প্রবেশ করে। এরপর রান্না ঘরের ভেতর ঢুকে রান্না করা সকল খাবারের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে দেয়। পরে পরিবারের সকল সদস্যরা রাতে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে এবং পরে তারা জ্ঞান হারায়। এরপর বাড়ির বাইরে থাকা তার দুই ছেলে সাদ ও সৌরভ বাড়ি আসার পর দেখতে পায়,পরিবারের সবাই অচেতন অবস্থায় পড়ে আছে। ভুক্তভোগী পরিবারের ছোট সন্তান সৌরভ বলেন, আমি আর আমার বড় ভাই রাতে বাড়ি ফিরে দেখতে পাই, আমার পরিবারের সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। সবার এমন অচেতন অবস্থা দেখে আমাদের সন্দেহ হয় রান্না করা খাবারের উপর। তখন আমরা আমাদের পোষা বেড়ালটিকে ওই খাবার খাওয়াই। পরবর্তীতে বিড়ালটি অজ্ঞান হয়ে যায়। তখন আমরা নিশ্চিত হই যে খাবারে চেতনানাশক ও বিশাক্ত ওসুধ মেশানো হয়েছে। স্থানীয় পোস্ট মাস্টার আমিনুল ইসলাম বলেন, রাতেই খবর পাই যে লিয়াকত সরদার এর পরিবারের সবাই অজ্ঞান পার্টির কবলে পড়েছে। তখন আমি তাদের বাড়ি যাই এবং তাদের উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেই। সুরখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু বলেন, ঘটনা টি শুনেই আমি তাদের বাড়িতে যাই। এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা। এলাকায় এমন অনাকাংখিত ঘটনা মাঝে মধ্যে ঘটছে। এই বিষয় নিয়ে আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সংঙ্গে কথা বলেছি এবং এই অজ্ঞান পার্টির মুল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর সুপারিশ করেছি। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ শাহজালাল বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীদের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। ##

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০