1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পলাশবাড়ীতে অসহায় গৃহবধূ ধর্ষণের শিকার ধর্ষক পলাতক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৬৭৫ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াই পাড়া গ্রামের মৃত আজহার আলী আজোর ছেলে নারীলোভী ময়নুল (৪৫) গত বৃহস্পতিবার রাতে স্থানীয় ভোক্তভোগী গৃহবধূর স্বামী বসতবাড়ীতে না থাকার সুযোগে নারী লম্পট ধর্ষক ময়নূল জোড় পূর্বক ভুক্তভোগী গৃহবধুকে ধর্ষন করেছে মর্মে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর হতে নারী লোভী লম্পট ময়নূল পলাতক রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায় ও জানা যায়, সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের বাসিন্দারা উক্ত বিষয়টি ধামাচাপা দিতে ইউপি সদস্য রেজাউল করিম ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যের স্বামী সুলতানপুর বাড়াইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ সহ উপস্থিত স্থানীয় অন্যান্য মাতবরগণ অভিযুক্ত ব্যক্তিকে উপস্থিত না করে একতরফা আপোষ মিমাংসার চেষ্টা করে। পরে এ ঘটনার জানাজানি হলে সাংবাদিকদের উপস্থিতি টেরপেয়ে উক্ত গ্রাম শালিস বৈঠক পন্ড হয়ে যায়।
এর আগে এ ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ ও তার স্বামী স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর ও ইউপি সদস্য রেজাউল করিমের নিকট সহযোগীতা ও সঠিক বিচার চেয়ে না পাওয়ায় ও বিচারের নামে কাল ক্ষেপন করায় ভুক্তভোগী পরিবারটি বিচারহীনতায় এবং জীবনের ঝুকি নিয়ে বসবাস করছেন। ভুক্তভোগী গৃহবধু ও তার স্বামী উক্ত ঘটনায় অভিযুক্ত ব্যক্তি শাস্তি দাবী করেন। অপরদিকে অভিযুক্ত ময়নুলের বতবাড়ীতে গিয়ে গেটে তালা ঝুলানো দেখা যায়। সে পলাতক থাকায় বা তার পরিবারের কোন সদস্য কে না পাওয়ায় তাদের কেন বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে ইউপি সদস্য রেজাউল করিম ও আব্দুর রউফ ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি না হলেও তারা দাবী করেন ভুক্তভোগী নারীর মাথায় সমস্যা রয়েছে। অপরদিকে ইউপি চেয়ারম্যান আবু বক্কর জানান, ভোক্তভোগী পরিবারের নিকট বিষয়টি মৌখিকভাবে শোনার পর স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম ও সংরক্ষিত মহিলা সদস্যের স্বামী আব্দুর রউফ মাস্টার কে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর এখন পর্যন্ত কি অবস্থায় রয়েছে তা জানা সম্ভব হয়নি। তিনি আরো দাবী করেন এখন শুধু মহিলারাই ধর্ষনের শিকার হন না পূরুষেরাও ধর্ষণের শিকার হন।
এ বিষয়ে থানা অফিসার ইনর্চাজ মাসুদ রানা জানান, এখন পর্যন্ত কোন ধর্ষনের অভিযোগ থানায় কেউ জমা দেয়নি বা পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০