1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

দাউদকান্দিতে ১৭০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৬২৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

গতকাল ২৮ অক্টোবর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে স্পেশাল ১১ ডিউটি করা কালে চেকপোস্ট এ ঢাকাগামী একটি প্রাইভেটকার(ঢাকা মেট্রো গ-৪৩-২৯৭১)তল্লাশী চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম(সেবা) জানান,কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবালের নির্দেশে
এসআই আলী আকবর সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সতানন্দি বাস কাউন্টারের সামনে স্পেশাল-১১ ডিউটি করা কালে চেকপোস্ট স্হাপন করে ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৪৩-২৯৭১) তল্লাশী চালিয়ে ১৭০ বোতল ফেনসিডিল ০১টি প্রাইভেটকার উদ্ধার করে মোঃ আনোয়ার হোসেন(৩২)কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন,কুমিল্লা জেলার কোতোয়ালি থানার শংকরপুর গ্রামের আব্দুল কাদের মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন।
এ ব্যপারে দাউদকান্দি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০