1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৬৫২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ট্রাকচাপায় সাদিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয় জনতা ও স্কুলের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দু’পাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিয়া আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। সে গোমতা ইশফিয়া উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী নিহতের সহপাঠী রিফাত জানায়, শনিবার স্কুল বন্ধ থাকায় বিদ্যালয়ে প্রাইভেট পড়ে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীরা ও স্থানীয় জনগণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। নিহত স্কুলছাত্রীর মরদেহ মহাসড়কে রেখে অবরোধ চলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবালসহ চান্দিনা থানা ও হাইওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়েজ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০