1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লা জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ,হাসপাতালে রোগীর চাপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ৮২৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেইসঙ্গে জেলার হাসপাতাল গুলোতে বেড়েছে রোগীর চাপ। শুধু কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৭ রোগী। পাশাপাশি বেসরকারি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেড়েছে। অনেকে উপজেলা কিংবা বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে উন্নতি না দেখলে ছুটছেন কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
গত (২৭ অক্টোবর) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, মেডিসিন বিভাগে রোগীর ভিড়। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। বর্তমানে নারী ও পুরুষ ওয়ার্ডে ২৭ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। গতকাল ২৮ রোগী ভর্তি ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে,গত দুই সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত হয়ে কুমেকে ভর্তি হয়েছেন ৩৫৩ রোগী। সাত দিন আগে রোগীর সংখ্যা ছিল ২৬ জন। বাকিরা গত কয়েকদিনে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে কিছু রোগী কুমিল্লার বাইরে থেকে আসা। কুমিল্লার মধ্যে বরুড়া উপজেলার রোগীর সংখ্যা বেশি।
বরুড়া উপজেলার বাসিন্দা রাবেয়া আক্তার বলেন, ‘ছেলে কুমিল্লার বাইরে চাকরি করতো। অসুস্থ হয়ে বাড়ি এসেছে। পরে তাকে নিয়ে আসলাম হাসপাতালে। পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়ে। এখন চিকিৎসা চলছে।’
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন বলেন,‘ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের এখানে পর্যাপ্ত কিট আছে। জ্বর হলেই যেন পরীক্ষা করে নেন সবাই। আর ডেঙ্গু চিকিৎসার জন্য প্রস্তুত আছি আমরা। হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হয়। আছে ডেঙ্গু কর্নার। চিকিৎসাসেবার পর্যাপ্ত ব্যবস্থা আছে।’
জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন বলেন,এখনও কুমিল্লার অবস্থা ভালো। আমরা জেলার হাসপাতালগুলোর মতো উপজেলার হাসপাতাল ও প্রাইভেট ক্লিনিক সমিতির সঙ্গে আলোচনা করেছি। কীভাবে প্রতিরোধ করা যায়, সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। মেডিসিন ও যাবতীয় ব্যবস্থা আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০