1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লা সদর দক্ষিন উপজেলা আ’লীগের সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫৩৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে কুমিল্লা সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এই সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। এদিকে সম্মেলনকে সফল করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন স্থানীয় নেতৃবৃন্দ।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ও সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সারওয়ার বলেন, এই সম্মেলনকে কেন্দ্র করে সদর দক্ষিন উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অংগ সংগঠনের নেতাকর্মীরা উজ্জীবিত। সম্মেলণ সফল করতে ইতোমধ্যে সকল ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আশা করি সকলের সহযোগিতায় একটি সুন্দর ও সফল সম্মেলন অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ১০ টায় সদর দক্ষিন উপজেলা পরিষদ মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী ও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সভাপতি আ,হ,ম মুস্তফা কামাল এমপি।
প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী সুজিত রায় নন্দী। প্রধান বক্তা থাকবেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি।
সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার এর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুরসহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়াও কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০