1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চৌদ্দগ্রামে শীর্ষ মাদক ব্যবসায়ী সুজন আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬৪০ বার দেখা হয়েছে

নেকবর হোসেব: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে ৪৩ বোতল ফেনসিডিলসহ আতিকুর রহমান সুজন নামের চিহ্নিত শীর্ষ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আতিকুর রহমান (৪৫) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে। শুক্রবার তথ্যটি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের এসআই তুষ্ট লাল বিশ্বাস।

তিনি বলেন, গোয়েন্দা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্নস্থানে মাদক দ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের শিতলীয়া রাস্তার মাথায় কালভার্টের উপরে অটোরিকশা যোগে মাদক ব্যবসায়ী আতিকুর রহমান সুজন প্লাস্টিকের একটি ব্যাগ নিয়ে মহাসড়কের দিকে আসছিল। এতে সন্দেহ হলে তাকে আটক করে ব্যাগ তল্লাশী চালিয়ে ৪৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
এছাড়াও মাদক ব্যবসায়ী আতিকুর রহমান সুজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম ও ফেনী সদর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০