1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

এমবিবিএস পাস না করেই এফসিপিএস ডিগ্রি নিয়ে ডাক্তারি!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৭৭৪ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় এমবিবিএস পাস না করেই নামের পাশে এফসিপিএস ডিগ্রি ব্যবহারের দায়ে সঞ্জয় পাল (৩৮) নামে এক কথিত চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে অবস্থিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সঞ্চয় পাল চট্টগ্রামের খুলশী থানার বিবেক চন্দ্র রায়ের ছেলে।
চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা দে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুণবতী বাজারে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিএমডিসির রেজিস্ট্রেশন এবং এমবিবিএস পাশের কোনো ডকুমেন্টস না দেখাতে পারায় ও নামের সঙ্গে এমবিবিএস-এফসিপিএস ডিগ্রি ব্যবহারের দায়ে সঞ্জয় পাল নামে এক কথিত চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

তিনি জানান, অভিযানে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপু উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রাম থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০