1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

চার বছরের কন্যা সন্তানকে হত্যা করলেন আপন মা, পরে থানায় আত্মসমর্পণ 

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৮০০ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে ৪ বছরের শিশু কন্যা সন্তান হেয়া পালকে মোবাইলের চার্জার এর তার গলায় পেচিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করলেন তার মা মৌমিতা(৩০)
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল প্রায় ১০ টায় পৌর এলাকার বারিধারার এই ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আমরা গুহাইল গ্রামের বাসিন্দা শ্রী নয়ন পাল, জয়পুরহাট পাঁচবিবি শাখায় সোনালী ব্যাংকে চাকুরির সুবাদে স্ত্রী সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এডভোকেট সন্দ্বীপের বাসার ৩য় তলায়।
নয়ন পাল প্রতিদিনের ন্যায় অফিসে যাওয়ার পর পারিবারিক কলহের জের ধরে এই ঘটনাটি ঘটায় তার স্ত্রী মৌমিতা।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,মৌমিতা থানায় এসে তার ৪ বসরের কন্যা শিশুকে হত্যার বিষয়টি জানালে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করি এবং আসামি থানা পুলিশের হেফাজতে রাখা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০