1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় যুবকের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৫৮৭ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পিস্তল ও গুলি রাখার দায়ে এক যুবককে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। দন্ডপ্রাপ্ত আসামী উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে রেজাউল করিম (৩২)। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার নিহারুল ইসলাম।
মামলাসূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চালিয়ে রেজাউল করিমকে আটক করে র‌্যাব-১২। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলা চলাকালীন সময়ে ১০ জনের স্বাক্ষ্য গ্রহন শেষে রেজাউল করিমকে ১০ বছরের কারাদন্ডের আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০