1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সিত্রাং এর প্রভাব কেড়ে নিল নৌকায় থাকা মা ছেলের প্রাণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২
  • ৬৮৬ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পুর্বমোহন ও শিল্পপার্কের মাঝখানে যমুনা নদীর ক্যানেলে নৌকা ডুবে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। লগি-বৈঠা চালিত ছোট নৌকাযোগে শিল্পপার্ক থেকে পুর্বমোহনপুর বাড়ী যাবার পথে এ ঘটনা ঘটে বলে জানা যায়। মৃতরা হলো-উপজেলার পুর্বমোহনপুর গ্রামের খোকনের স্ত্রী আয়েশা খাতুন (২৮) ও তার ছেলে আরাফাত হোসেন (২)।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন জানান, রাত সাড়ে আটটার দিকে শিল্পপার্ক এলাকা থেকে লগি-বৈঠাচালিত একটি ছোট নৌকাযোগে আয়েশা ও তার দুই বছরের ছেলেসহ ৬জন পুর্বমোহনপুর বাড়ীতে ফিরছিল।মাঝপথে সিত্রাং এর প্রভাবে বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হলে নৌকাটি ডুবে যায়।
এসময় আরাফাত মায়ের কোল থেকে নদীতে পড়ে গিয়ে মূহুর্তের মধ্যে মারা যায় এবং আয়েশা খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে নৌকায় থাকা অন্য সদস্যেরা সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়েছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০