1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৮১০ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গতাকল রবিবার থেকে সোমবার ( ২৪ অক্টোবর) পর্ষন্ত গত ২৪ ঘন্টায় ৭৭ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কুমিল্লা আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া যায়।
কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা মো. ইসমাইল ভূইয়া ঢাকা মেইলকে জানান, সিত্রাং এর প্রভাবে গতকাল রবিবার থেকে আজ সোমবার ২৪ ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার। যা পরবর্তীতে আরো বাড়ার সম্ভাবনা আছে।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কুমিল্লার সীমান্তবর্তী গোমতী নদীর তীরে সরেজমিনে যেয়ে দেখা যায়, দুই পাশের শীতকালীন সবজি, পালংশাক এর ছোট ছোট চাড়া, ফুলকপি, বাধাকপি,টমেটো এবং মুলাসহ বিভিন্ন সবজির ক্ষয়ক্ষতি হয়েছে। সদ্য লাগানো পালংশাক এর চারা পানিতে ডুবে গেছে।
ক্ষেতের মালিক আবদুল বারেক জানান আমার পালংশাক এর ক্ষেত পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফুলকপির ক্ষেতটিও ক্ষতি হয়েছে বৃষ্টির পানি বৃদ্ধির কারণে।
গোমতী নদীতে যেয়ে দেখা যায় নদীতে পানির পরিমান অনেক বৃদ্ধি পেয়েছে।
কুমিল্লা কৃষি অধিদপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান জানান, শুনেছি কয়েকজন কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু কি পরিমান হয়েছে তা আমরা এখন বলতে পারব না

অনবরত বৃষ্টি হওয়ার কারণে এদিকে নগরীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। লোকজন বাসা থেকে বেড় হশ্ছেন না।
দিনমুজুর রিকশা চালক ও খেটে খাওয়া মানুষদের ভোগান্তির শেষ নেই। জীজবন ও জীবিকার তাগিদে না পারতে ঘড় হতে বেড় হচ্ছেন মানুষজন। বেচাকেনা হচ্ছে না দোকান পাটে। নগরীর তেলিকোনা চৌমুহনীর ব্যাবসায়ী আল মুরারের মালিক জানান,কাল থেকে বৃষ্টির কারণে বেচাকেনা একদম নেই। দোকান ভাড়া, গড় ভাড়া সন্তানদের লেখা পড়া এবং সংসার চালাতে আর কূলকিনারা পাচ্ছি না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০