1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

আশ্রয় কেন্দ্রে যাওয়ার পরামর্শ খুলনার উপকূলবাসীর জন্য ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৮১৯ বার দেখা হয়েছে
  • এইচ এম সাগর হিরামন: খুলনা

খুলনা জেলার ৪ উপকূল উপজেলাবাসীর জন্য জেলা প্রশাসন জি-আর এর ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছেন। আজ বিকেল থেকে আশ্রয় কেন্দ্রে চাল বিতরণ করা হবে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ে প্রানহানি এড়াতে উপকূলবাসীদের পার্শ্ববর্তী আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে। সোমবার বেলা ২ঃ৩০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ত্রাণ ও পূর্ণবাসন অধিদপ্তরের সূত্র জানায়, জেলায় ৪০৯ টি আশ্রয় কেন্দ্রে ২’লাখ ৭৩ হাজার ৮’শ ৫০ জনের আশ্রয় নেয়ার সুযোগ রয়েছে। কয়রা ও পাইকগাছা উপজেলা এলাকার বিপদগ্রস্ত মানুষ আশ্রয় কেন্দ্রে আসতে শুরু করেছে। মধ্যরাত নাগাদ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রূপ নেবে সিত্রাং।

জেলা প্রশাসক কার্যালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। ফায়ার সার্ভিস প্রস্তুত রয়েছে। জেলা ত্রাণ ও পূনর্বাসন অধিদপ্তর কয়রা উপজেলায় ১০ মেট্রিক টন চাল, নগদ ২ লাখ টাকা, ৪০০ প্যাকেট শুকনো খাবার, পাইকগাছা উপজেলায় ৬ মেট্রিক টন চাল, ১লাখ নগদ টাকা, ২০০ প্যাকেট শুকনো খাবার, দাকোপ উপজেলায় ১০ মেট্রিক টন চাল, ১.৫০ লাখ টাকা, ৩০০ প্যাকেট শুকনো খাবার, বটিয়াঘাটা উপজেলায় ৪ মেট্রিকচাল, ৫০ হাজার নগদ টাকা ও ১০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। প্রতি পরিবারে ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ লিটার সয়াবিন, ১ কেজি চিনি ও ১ কেজি লবণ বরাদ্দ করা হয়েছে। ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, ফায়ার সার্ভিসকে সার্বক্ষনিক প্রস্তুত থাকতে বলা হয়েছে।
আইডব্লিউটিএ থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝুঁকিতে রয়েছে খুলনা সাতক্ষীরা ও বাগেরহাট জেলা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০