1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে সালিশি বৈঠকে এলোপাতাড়ি কিল-ঘুষিতে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৫৪৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গ্রাম্য সালিশে প্রতিপক্ষের এলোপাতাড়ি কিল ঘুষিতে আলী আশ্রাফ (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৩সেপ্টেম্বর) সন্ধ্যায় সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে। নিহত আলী আশ্রাফ উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেবাহের চর এলাকার মৃত শায়েদ আলীর ছেলে। দেবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জাবেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলী আশ্রাফের বড় ভাই শামসুল হক এবং স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায়, প্রতিবেশী সিরাজুল ইসলাম এর ছেলে মনির হোসেন এর সাথে আলী আশ্রাফের সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলছিলো। গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের জন্য রোববার বিকেলে বাড়ির পাশে সালিশ বৈঠকের আয়োজন করা ৷
সন্ধ্যায় বৈঠক চলাকালীন মনির হোসেন উত্তেজিত হয়ে বেশ কয়েকবার তেড়ে আসেন। নিহতের বড় ভাই শামসুল হক বলেন, একপর্যায়ে উপস্থিত সকলের সামনেই মনির হোসেন উঠে এসে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে আমার ভাইকে । সালিশের লোকজন তাকে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। মনিরের কিল ঘুষি ও লাথির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে আমার ছোট ভাই আলী আশ্রাফ। বুকে পিঠে আঘাত লাগার কারণে সেখানেই বোমি শুরু হয়। ধরাধরি করে ডাক্তারের কাছে নেয়া হয়। দায়িত্বরত চিকিৎসক জানান এখানে আনার আগেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ঘাতক মনির হোসেন।

খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে আসেন দেবপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর জাবেদুল ইসলাম। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন (সদর সার্কেল), বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন সহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।

রাত সারে ৮টায় ঘটনাস্থলে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছিলো। তাৎক্ষণিকভাবে বিস্তারিত মন্তব্য না পাওয়া গেলেও, বুড়িচং থানার ওসি মারুফ হোসেন জানান, সার্কেল মহোদয় সহ এখন ঘটনাস্থলে আছি, এবিষয়ে এখনো তদন্ত চলমান রয়েছে বিস্তারিত লিখিত অভিযোগ এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০