1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

অনেকটা ভালো অনুভব করছেন খালেদা জিয়া, জানালেন চিকিৎসক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৬১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজ ১৩তম দিন। গত প্রায় ২৪ ঘণ্টার অধিক সময় যাবত তার শরীরে কোন জ্বর নেই বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অন্য দিনের চেয়ে উনি অনেকটা ভালো অনুভব করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এমতাবস্থায় তার যেই চিকিৎসা চলতেছে সেটাই চলবে।

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরো বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ওনার (খালেদা জিয়া) যেই মেডিকেল বোর্ড রয়েছে তারা বসে ওনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা রয়েছে। সেগুলো করার সিদ্ধান্ত নিবেন।

এই চিকিৎসক বলেন, আজকে ম্যাডামের ১৩তম দিন শুরু হয়েছে। কাজেই এই যে ১৩ ও ১৪তম দিন এই টাইমটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ১৪তম দিন বৃহস্পতিবার সকালে শেষ হবে। এ সময় পর্যন্ত তার দিকে আমাদের ভালো করে লক্ষ করতে হবে।

তিনি আরো বলেন, উনার কাঁশি, গলা ব্যাথা ও অন্যান্য উপসর্গ ছিলো অথবা নতুনভাবে হয় নাই। কাজেই এই অবস্থায় আমরা বলতে পারি ম্যাডামের চিকিৎসা যেভাবে চলছে তাতে তিনি স্থিতিশীল পর্যায়ে আছেন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার দেহের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। ব্লাড প্রেসার, অক্সিজেন স্যাচুরেশন, ব্লাড সুগার স্বাভাবিক পরিস্থিতি।

এসময় বেগম খালেদা জিয়ার আরেক চিকিৎসক ডা. মোহাম্মদ আল মামুন ও চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০