1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

করোনায় আক্রান্ত আমির খান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৫৬০ বার দেখা হয়েছে

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ছে ভারতে। আর এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউড সুপারস্টার আমির খান। অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার মুখপাত্র।

মিস্টার পারফেকশানিস্টের মুখপাত্র বলেন, ‘হ্যাঁ, এটা সঠিক আমির খান করোনা আক্রান্ত। উনি এই মুহূর্তে বাড়িতেই কোয়ারেন্টাইনে আছেন। এবং সবরকম নিয়ম মেনে চলছেন। উনি ভালো আছেন।

সাম্প্রতিক সময়ে যারা উনার সংস্পর্শে এসেছে তাঁদের সকলের উচিত নিজেদের কোয়ারেন্টাইন করা, এবং দ্রুত করোনা পরীক্ষা করিয়ে নেওয়া। সকলের চিন্তা ও শুভ কামনার জন্য ধন্যবাদ’।

সম্প্রতি জন্মদিনের একদিন পর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দেন বলিউড অভিনেতা আমির খান। তার এমন সিদ্ধান্তে হতবাক হয়ে গেছে নেটিজেনরা। তবে কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ছাড়ছেন তিনি এ বিষয়ে কিছুই স্পষ্ট করেননি।

সোমবার (২২ মার্চ) আমির খান ইনস্টাগ্রামে লেখেন, ‘বন্ধুরা আমার জন্মদিনে এত ভালোবাসা, শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। আমার হৃদয় পরিপূর্ণ। তার সঙ্গে আপনাদের জানাই এটাই আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনারা তো জানেনই আমি সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ (মজা করে)। তাই আমি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০