1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৬৬৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রবিববার (২৩ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার সুজাতপুর ও বুড়িচং উপজেলার নাজিরা বাজার এলাকায় এদুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩৫) ও লক্ষ্মীপুর সদর থানার চর মোহাম্মদপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (৪৫)।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ‘সকাল ৭টার দিকে মহাসড়কের বুড়িচং উপজেলার নাজিরা বাজার ইউটার্নে সবজিবোঝাই একটি পিকআপ মোড় নেওয়ার সময় উল্টে যায়। এ সময় পিকআপের নিচে চাপা পড়ে রিকশাচালক মিলন মিয়া মারা যান। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি একেএম মঞ্জুরুল হক আখন্দ জানান,’কক্সবাজার থেকে ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী বাস রোববার ভোরে মহাসড়কের সুজাতপুর পৌঁছালে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দেয়। এতে বাসযাত্রী জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আহত হন অন্তত ৫ জন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে জব্দ করেছে।’
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ’টি হস্তান্তর করা হবে বলে জানিয়েছ পুলিশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০