1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লায় পুলিশের সাথে গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ৭৩৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজীতে পুলিশের সাথে গোলাগুলিতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। তারা ডেনমার্ক থেকে ফেরা এক প্রবাসী বাড়ি ফেরার পথে গাড়ি থামিয়ে ডাকাতি করছিল। এ ঘটনায় ঐ প্রবাসী ও এক পুলিশ সদস্য আহত হন। ঢাকা চট্ট্রগাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণের মাটিয়ারা এলাকায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় (রবিবার) এ ঘটনা ঘটে।
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় দুই ডাকাতকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
তিনি জানান, গোলাগুলিতে এসআই ইয়াছিন নামে এক পুলিশ সদস্যও আহত হয়েছে। এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান,ডেনমার্ক ফেরত এক প্রবাসী ফেণী যাবার পথে কুমিল্লার সদর দক্ষিণে মাটিয়ারা এলাকায় ডাকাতির কবলে পড়ে। এসময় পুলিশের একটি টহল দল তাদের দেখে ফেলে এবং ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষায় গুলি ছোড়ে। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। দলের অন্য সদস্যরা পালিয়ে ‍যায়।
তিনি জানান, ৫ থেকে ৭ জনের একটি সশস্ত্র দল ডাকাতিতে অংশ নেয়। তারা ভিকটিমকে কুপিয়ে আহতও করে। ভিকটিমকে সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০