1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মাইক্রো চালকের ইটের আঘাতে অপর চালকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৭৭৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর মোগলটুলীতে পলিন নামে এক মাইক্রোচালকের ইটের আঘাতে লিটন নামে আরেক চালক নিহত হয়েছে। ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বৃহষ্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এই খুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত লিটন নগরীর গয়াম বাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। পলিন ও লিটন সম্পর্কে চাচাতো ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলিন পলাতক রয়েছে।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কুমিল্লা প্রেসক্লাব সংলগ্ন রেন্ট-এ কার স্ট্যান্ডে পলিন ও লিটন নামে দুই গাড়ি চালকের মধ্যে ভাড়া নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এর এক পর্যায়ে পলিন একটি ইট দিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লিটনকে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৮টায় তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার পর থেকে পলিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০