1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেশে নিরব দুর্ভিক্ষ চলছে: অগ্নিকণ্যা কমরেড লাকী আক্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
  • ৭৫৪ বার দেখা হয়েছে

দেবীদ্বার,কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য গণজাগরণ মঞ্চের অগ্নিকণ্যা কমরেড লাকী আক্তার বলেছেন, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগনের নাভিঃশ্বাস উঠছে। এ অবস্থা থেকে উত্তরনে ব্যবস্থার বদল ঘটাতে হবে। জনগণের ভাত ও ভোটের লড়াই একসাথে চালিয়ে যেতে হবে। তার জন্য প্রয়োজন তৃণমূলে পার্টিকে শক্তিশালী করে দ্বি-দলীয় দুর্বিত্তায়িত রাজনীতির বাইরে বাম বিকল্প শক্তির উত্থান।
বুধবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবীদ্বার উপজেলা কমিটির উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এক সাধারন সভায় তিনি ওই বক্তব্য তুলে ধরেন।

সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কমরেড সৈয়দ খলিলুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারন সভায় প্রধান আলোচক অগ্নিকণ্যা কমরেড লাকী আক্তার ছাড়া আরও বক্তব্য রাখেন, বিশেষ আলোচক সিপিবি কেন্দ্রীয় কন্ট্রোল কমিশন ও কেন্দ্রীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশকর, সিপিবি কুমিল্লা জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সাধারন সম্পাদক কমরেড বিকাশ দেব।

এছাড়াও আলোচনায় আরো অংশ নেন, সিপিবি নেতা একেএম মিজানুর রহমান কাউছার, কমরেড আবুল কাসেম, কমরেড মোখলেসুর রহমান, কমরেড ফখরুল ইসলাম লিটন, কমরেড বশির আহমেদ, কমরেড আব্দুল বাতেন, কমরড আব্দুল গফুর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০