1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

সিরাজগঞ্জে নৌকা থেকে লাফিয়ে পালালেন সাজাপ্রাপ্ত আসামি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৬০৯ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের দণ্ডপ্রাপ্ত আসামি বাছেদ আলীকে (২০) কারাগারে নেওয়ার পথে পালিয়ে গেছেন।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে বাছেদ আলীসহ কারাদণ্ডপ্রাপ্ত ২২ আসামিকে নৌকায় করে চৌহালী থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে নেওয়ার পথে তিনি নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
পলাতক বাছেদ আলী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরুল ইসলামের ছেলে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনার রশিদ জানান, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতভর চৌহালী উপজেলার যমুনা নদীতে ইলিশ রক্ষার্থে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা আফসানা ইয়াসমিন।
এ সময় ২২ জন জেলেকে জাল ও মাছসহ আটক করা হয়।তিনি আরও জানান, বুধবার সকালে বাছেদ আলীসহ আটক সব জেলেদের এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমান আদালত।
এরপর সাজাপ্রাপ্ত জেলেদের নৌকায় করে কারাগারে নেওয়া হচ্ছিল। পথে টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়ায় পৌঁছলে সাজাপ্রাপ্ত বাছেদ আলী নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান। তখন নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরাও তাকে ধরতে ধাওয়া করে। তবে এখন পর্যন্ত তাকে ধরা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০