1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ

সলঙ্গায় ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৭৯২ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার পাটধারী এলাকার হাটিকুমরুল-নগরবাড়ি রাস্তার পাশ থেকে এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে হত্যাকারীরা রাতের কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে গেছে। বুধবার সকালে এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ ।
উদ্ধারকৃত মরদেহ নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও খোকা আকন্দের ছেলে মো.ফরিদুল ইসলাম ।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহীদুল ইসলাম জানান, নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের এলাকায় দুটি হত্যার ঘটনা ঘটে। একটি হত্যা মামলার আসামি ছিলেন ফরিদুল ইমলাম।
হত্যা মামলার আসামি হওয়ায় দীর্ঘ দিন পলাতক ছিল ফরিদুল। পাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই হত্যাকাণ্ডের জের হিসেবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০