1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

সিরাজগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিন ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬৮৮ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ; সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের বেলকুচিতে ডাকাতি ও হত্যার পরিকল্পনাকালীন ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে এবং ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত ২টি আগ্নেয়াস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে সিরাজগঞ্জ জেলা পুলিশ।
মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।
পুলিশ সুপার জানান, আটককৃত ডাকাতরা হলেন, ডাকাত সর্দার মোঃ মন্তাজ আলী প্রাং (২৮), মোঃ আলী হাসান (২৭) ও মোঃ লিখন (২২)।
গতকাল (১৭ অক্টোবর) অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলমের নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি দল সিরাজগঞ্জ সদর ও বেলকুচি থানা এলাকায় মাদক বিরোধী ও চোরাচালানে বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এসময় বেলকুচি থানাধীন চর সমেশপুরের একটি রেস্টুরেন্ট অতিক্রম করার সময় ৬ থেকে ৭ জন যুবক পালানোর চেষ্টা করলে তাদের মধ্যে থেকে ৩ জনকে ধাওয়া করে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায় আগ্নেয়াস্ত্র দিয়ে ৩ (তিন) লাখ টাকার বিনিময়ে পূর্ব-পরিকল্পানা অনুযায়ী এক জনকে হত্যার চুক্তি নিয়েছিল এবং একটি বিকাশের দোকানে ডাকাতি করার জন্য একত্রিত হয়েছিল।
পুলিশ সুপার আরও জানান, জিজ্ঞাসাবাদে তারা আগ্নেয়াস্ত্র গোপন স্থানে লুকিয়ে রাখার কথা শিকার করে এবং তাদের কথামতো বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে ২টি আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ডাকাতদের দ্রুত আইনের আওতায় আনা ও গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে সার্বিক আইনানুগ প্রস্তুতি শেষে আদালতে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০