1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নওগাঁর সাপাহা‌রে শেখ রা‌সেলের ৫৯ তম জন্মদিন পালন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬৪৭ বার দেখা হয়েছে

এনামুল হক, (নওগাঁ) প্রতিনিধি:

“‌শেখ রা‌সেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নওগাঁর সাপাহা‌রে বাঙালি জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ক‌নিষ্ঠ পুত্র শেখ রা‌সে‌লের ৫৯ তম জন্ম‌দিন পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টার সময় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে শেখ রা‌সেলের ৫৯ তম জন্ম‌দিন উপল‌ক্ষে শেখ রা‌সে‌লের প্রতিকৃ‌তি‌তে পুস্পমাল‌্য অর্পন করা হয়। পরে ‌ বিশাল র‍্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে মিলিত হয়ে আলোচনা সভা ও শেখ রা‌সেল সহ বঙ্গবন্ধু প‌রিবা‌রের শহীদ‌দের মাগ‌ফেরাত কামনায় দোয়া ও আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।
উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আব্দুল‌্যাহ আল মামু‌নের সভাপ‌তি‌ত্বে আলোচনা সভায় ভার্চুয়ালী প্রধান অ‌তিথী হি‌সেবে উপ‌স্হিত ছি‌লেন গনপ্রজাতন্ত্রী বাংলা‌দেশ সরকা‌রের মাননীয় খাদ‌্যমন্ত্রী বীর মু‌ক্তি‌যোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি । এসময় কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার ম‌নিরুজ্জামান টকির সঞ্চালনায় বি‌শেষ অ‌তিথী হি‌সেবে সহকারী পুলিশ সুপার বিনয় কুমার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা, রুহুল আমিন, উপ‌জেলা প‌রিষদ ভাইস চেয়ারম‌্যান আব্দুর রশিদ, ভারপ্রাপ্ত অফিসার্স ইনচার্জ ওসি তদন্ত ইন্সপেক্টর হাবিবুর রহমান,উপ‌জেলা কৃ‌ষি অ‌ফিসার কৃ‌ষিবিদ শাপলা খাতুন, সা‌বেক মু‌ক্তি‌যোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, সাপাহার উপজেলা আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য ইস্ফাত জেরিন মিনা সহ উপ‌জেলার সকল দপ্ত‌রের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থী উপ‌স্থিত ছি‌লেন। আ‌লোচনা শে‌ষে কুইজ প্রতি‌যোগী‌ শিক্ষার্থী‌দের মা‌ঝে পুরস্কার বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০