1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪১৭ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন রাজশাহী বিভাগ পর্যায়েও শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সফল ভূমিকা পালন করার জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়।
এর আগে সিরাজগঞ্জ জেলার মধ্যে তিনি শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হন। পরবর্তীতে জাতীয় পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক,শিক্ষিকা,কর্মকর্তা-কর্মচারী ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই কমিটির সভাপতি বিভ্গাীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ এনডিসি ও সদস্য সচিব প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. রায়হান উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার ইমন বলেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের সবাই মিলে কাজ করায় এমন ভালো একটি প্রাপ্তি যোগ হয়েছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০