1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন ১ ভোটে দুই বিজয়ী প্রার্থী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চৌদ্দগ্রাম (১৭নম্বর ওয়ার্ডে) ও লালমাই (১৪ নম্বর ওয়ার্ড)১ ভোটে বিজয়ী হয়েছেন দুই প্রার্থী। শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে ফলাফলে এ তথ্য জানা গেছে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে ইভিএমে ভোট শুরু হয়ে দুপুর ২টায় ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রিজাইডিং অফিসারেরা।

চৌদ্দগ্রামের প্রিজাইডিং অফিসার মো. নাছির উদ্দিন জানিয়েছেন,চৌদ্দগ্রামে নির্বাচনে ১৮১ জন ভোটার। এরমধ্যে ভোট প্রদান করেনি ২ জন ভোটার। ঘোষিত ফলাফলে এক ভোটে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন এমরামুল হক কামাল (ভার্ড কামাল)। টিউবওয়েল প্রতিকে তিনি পেয়েছেন ৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মহিবুল আলম মজুমদার কানন বক প্রতীকে পেয়েছেন ৫৮ ভোট।

নির্বাচনে অন্যান্য প্রার্থীরা পেয়েছেন,কাজী জাফর (বৈদ্যুতিক পাখা) ৩৩ ভোট, ভিপি ফারুক আহমেদ মিয়াজী (অটোরিকশা) ২১ ভোট,জিএম জাহিদ হোসেন টিপু(তালা) ৭ ভোট,আবুল কালাম আজাদ (হাতি) ১ ভোট।
এছাড়া সংরক্ষিত মহিলা আসনে রহিমা আক্তার (ফুটবল) ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং নাছরিন আক্তার (টেবিল ঘড়ি) পেয়েছেন ৭০ ভোট।
লালমাইয়ের প্রিজাইডিং অফিসার মো. জোনায়েদ কবির খান জানিয়েছেন, লালমাইয়ের ভোটার সংখ্যা ১১৮ জন। এই ওয়ার্ডে আমির হোসেন তালা প্রতীকে ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ বিল্লাল হোসেন ঘুড়ি প্রতীকে ১ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন। ওই কেন্দ্রে শতভাগ ভোট কাস্ট হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০