1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী আবারো জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৭৪৫ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী। গত নির্বাচনের মতো এবারো তার প্রতীক ছিল মোবাইল ফোন। সোমবার (১৭ অক্টোবর) ভোটগ্রহণ শেষে প্রাপ্ত ফলাফলে তিনি তার একমাত্র প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন প্রধানীয়া (আনারস) কে ২১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী মোবাইল ফোন প্রতীকে মোট ভোট পেয়েছেন ৭৩২ এবং জাকির হোসেন প্রধানীয়া আনারস প্রতীকে মোট ভোট পেয়েছেন ৫২০। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এ তথ্য জানান গেছে। রিটার্নিং অফিসার কর্তৃক এখনো ফলাফল প্রকাশ করা হয়নি।
চেয়ারম্যান পদে উপজেলা ভিত্তিক কেন্দ্রের ফলাফল: চাঁদপুর সদরে মোবাইল ফোন ১৬৩, আনারস ৪০। শাহরাস্তিতে মোবাইল ফোন ৬৭, আনারস ৮৩। মতলব দক্ষিণে মোবাইল ফোন ৫২, আনারস ৩২। মতলব উত্তরে মোবাইল ফোন ১০০, আনারস ৮০। ফরিদগঞ্জে মোবাইল ফোন ১১৪, আনারস ৯৭। হাইমচরে মোবাইল ফোন ৬৬, আনারস ১৪। হাজীগঞ্জে মোবাইল ফোন ৭১, আনারস ১০৩। কচুয়ায় মোবাইল ফোন ৯৯, আনারস ৭১।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০