1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জন্ম মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্মারক পেলো কুমিল্লা জেলা প্রশাসন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ১৪৫২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন:কুমিল্লা প্রতিনিধি

জন্ম মৃত্যু নিবন্ধনে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ স্থান অর্জন করেছে কুমিল্লা জেলা। জাতীয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষ্যে রোববার সকাল ১০ টায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির’হাত থেকে সম্মাননা গ্রহন করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন।এছাড়াও জাতীয় পর্যায়ে রাজশাহী বিভাগীয় কমিশনার এবং বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে সম্মাননা পাচ্ছেন যশোর, নওগা,নারায়নগঞ্জ, ঝিনাইদহ,কুড়িগ্রাম,সিলেট,বরগুণা ও শেরপুর।
জন্ম ও মৃত্যু নিবন্ধনকরন এবং জন্ম ও মৃত্যু নিবন্ধণ দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও বিভাগীয় পর্যায়ে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
জানা গেছে, দেশের অন্যান্য জেলার তুলনায় ঘন বসতিপূর্ণ এলাকা হওয়ায় কুমিল্লা জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের কার্যক্রমে চাপ থাকা সত্ত্বেও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা ও তড়িৎ সাড়া প্রদানের কারণে এই জেলা চট্টগ্রাম বিভাগে ধারাবাহিকভাবেই প্রথম স্থান অর্জন করে। এরই স্বীকৃতি সরূপ এবার জাতীয়ভাবে কুমিল্লা জেলা প্রশাসন সম্মানিত হলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০