1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

হটিকুমরুলে চলন্ত ট্রাকে আগুন: মালামাল পুড়ে ছাই

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৫৭৫ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ট্রাকে থাকা মালামাল। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রোববার ১৬ অক্টোবর সকাল ৬টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি। তবে ট্রাকের মধ্যে থাকা ট্রান্সপোর্ট এজেন্সির বই, জামা,প্যান্ট, রং, মবিলসহ বিভিন্ন মালামাল ছিল
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, ‘সকালে ঢাকা থেকে ট্রান্সপোর্ট এজেন্সির মালবাহী একটি ট্রাক বগুড়ায় যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ধোপাকান্দী এলাকায় পৌঁছালে চালক ট্রাকের মধ্যে আগুনের ধোঁয়া দেখতে পান পরে আগুন লেগে গেলে ট্রাকের চালক,হেলপার ও স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’

স্টেশন অফিসার আরও বলেন,ট্রাকের মধ্যে ট্রান্সপোর্ট এজেন্সির বই,জামা,প্যান্ট,রং,মবিলসহ বিভিন্ন মালামাল ছিল। মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা-ও জানা যায়নি। তদন্ত করে বলা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০