1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

পুলিশের গাড়ীতে ছিনতাইয়ে জড়িত ৬ ডাকাত গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ৯১৫ বার দেখা হয়েছে

কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পুলিশের মাইক্রেবাসে ছিনতাইয়ে ৭২ ঘন্টা পর গ্রেফতার হয়েছে ৬ ডাকাত। উদ্ধার হয়েছে লুট হওয়া হ্যান্ডকাপ, ওয়াকিটকি,পুলিশের ইউনিফর্মসহ বিভিন্ন মালামাল। সেই সাথে জব্দ করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র। রোববার (১৬ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল।

গ্রেফতার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর উত্তরপাড়া (১নং মিলগেট) এলাকার মো: আব্দুল লতিফ খানের ছেলে তুষার আমম্মেদ ওরফে ইউসুফ ওরফে অন্তর (২২), ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাখরনগর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে (বর্তমান ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের ভাড়াটিয়া বাড়ি) ওয়াজেদ আলী (৩৪), সিরাজগঞ্জ পৌর এলাকার চরমালশাপাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আব্দুল লতিফ খান ওরফে নিকি(২১), সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের বাবু কসাইয়ের ছেলে ইনামুল হক আশিক (১৯), সয়া ধানগড়া মহল্লার মৃত কিসমত আলীর ছেলে আব্দুল মোতালেব (২৬), চক শিয়ালকোলের মৃত ফটিক শেখের ছেলে সোহেল রানা (২৮)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, বগুড়ার সোনাতলা পুলিশের একটি টিম ঢাকা থেকে একজন ভিকটিম উদ্ধার করে মাইক্রোবাসযোগে ফেরার পথে গত বুধবার (১২ অক্টোবর) ভোররাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের ১৭নং ব্রীজের পূর্বে ডাকাতের কবলে পরে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, পুলিশের পোশাক ও মানিব্যাগ ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। এ ঘটনায় শুক্রবার (১৪ অক্টোবর) বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্তে পুলিশের একটি চৌকস টিম গঠন করা হয়। এ টিমটি তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে ডাকাতির সাথে জড়িতদের সনাক্ত করে। পরে গাজীপুরের কোনাবাড়ি ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিরামহীন অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া ডাকাতদের দেয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি ওয়াকিটকি, এক জোড়া হ্যান্ডকাপ, তিনটি মোবাইল, ১টি পুলিশের ইউনিফর্ম, ১টি পুলিশের আইডি কার্ড ও নগদ ৬ হাজার ২শ টাকাসহ মালামাল উদ্ধার করা হয়। এছাড়াও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার হওয়া আসামীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গত এক বছরে একাধিক ছিনতাই, চুরি ও ডাকাতির ঘটনার সাথে জড়িত। অনেকের বিরুদ্ধেই ছিনতাই, চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও মাদকের মামলা রয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের উর্ধতন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০