1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

গ্যাস সিলিন্ডার মুখ কাটতে গিয়ে বিস্ফোরণে যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৬৮৯ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় গ্যাসের সিলিন্ডার খালি মনে করে ওয়ার্কশপে মুখ কাটতে গিয়ে বিস্ফোরণে ঘটনাস্থলেই রুবেল হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) দুপুরে মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন উপজেলার ভাউপুর গ্রামের কুটি বাড়ির ওসমান গনির ছেলে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেন মনোহরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম।
ওসি বলেন, নিহত রুবেল পেশায় একজন অটোরিকশা চালক। শনিবার দুপুরে বাড়ি থেকে একটি গ্যাস সিলিন্ডার খালি মনে করে লক্ষ্মণপুর বাজারে নিয়ে আসে সেটার মুখ কাটাতে। এসময় সে নিজেই ওই ওয়ার্কশপের মেশিন দিয়ে সিলিন্ডারটি কাটতে গেলে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি বলেন, ধারণা করা হচ্ছে সিলিন্ডারটিতে গ্যাস ছিল। যার কারণে কাটতে গিয়ে আগুনের স্পর্শে বিস্ফোরণটি ঘটেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি বলে ময়নাতদন্ত ছাড়াই দাফন হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০