1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

গোমতী নদীতে অজ্ঞাত যুবকের লাশ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৫৬৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। শুক্রবার রাত সাতটায় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর ও উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করেন।

দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, আজ (১৪ অক্টোবর) জুম্মার নামাজের পর থেকেই বুড়িচং উপজেলার মালাপাড়া এলাকায় গোমতী নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা বুড়িচং থানা পুলিশকে খবর দেয়। পুলিশ আসার আগেই মরদেহটি দেবীদ্বার জাফরগঞ্জ খেয়াঘাটে এসে ঠেকে। আমরা সন্ধ্যায় খবর পেয়ে উপজেলার জাফরগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ৩০/৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করি। যুবকের মরদেহটি অনুমান ২/৩দিন নদীতে ভাসমান ছিল বলে ধারনা করা হচ্ছে।

ওসি কমল কৃষ্ণ ধর আরো জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পিবিআই এর লোকজন এসেছে, সিআইডি’র লোকজনও আসার কথা রয়েছে। ওনারা আসার পরই লাশের ছোরতহাল তৈরী পূর্ব কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য রাত পৌনে ৮টায় পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০