1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৭০৭ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল উত্তরপাড়া এলাকায় নিজের ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বাড়ির পাশে প্রবাসীর নিজের জমিতে এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া (৪০) ষোলনল এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি ৫ দিন পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন।
নিহতের বাবা হুমায়ূন কবির জানান, তার ছেলে বাড়ির পাশের নিজের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করার সময় বিদুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে নিজের জমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে মানিক মিয়ার মৃত্যু হয়। নিহতের দুটি ছেলে আছে। বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০