1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

পলাশবাড়ীতে গাড়ানাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাটি ঝুকিপূর্ণ:সংস্কারের দাবী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৬১০ বার দেখা হয়েছে

আশরাফুল ইসলাম গাইবান্ধা

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নের গাড়ানাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাওয়ার এক মাত্র রাস্তাটি ভেঙ্গে রাস্তার পাশে থাকা দুটি পুকুরে চলে যাওয়ায় চলাচলে অনউপযোগী হয়ে পড়েছে। পূর্ব পশ্চিম ও উত্তর দিকে রাস্তার দু পাশে থাকা পুকুরের গর্ভে চলে গেছে বিদ্যালয়ের ও গ্রামটির এক মাত্র রাস্তাটি। দীর্ঘদিন হলো স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের কাছে ধর্না দিয়েও কোন কাজ হয়নি। বর্ষাকালে এ রাস্তাটি দিয়ে ভ্যান রিক্সা তো দুরের কথা খালি পায়ে হেটে যেতেও বড় মানুষরা চলাচল করতে পুকুরে পিছলে পড়ে যায়। ছোটদের হাত ধরে বিদ্যালয়ে দিয়ে আসতে হয় অভিভাবকদের।
এ রাস্তাটি সংস্কারের স্থানীয় জাতীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় সর্বসাধারণ,শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ।
স্থানীয় জনসাধারণ আরো জানান,রাস্তাটিতে দীর্ঘ দিন হলো আমার দুর্ভোগ পোহাচ্ছি কেউ আমাদের নিয়ে ভাবেনা। শুধু ভোট আসলে বলে উন্নয়ন হবে, সব হবে ভোট নেওয়ার পর কে কার খোঁজ রাখে না৷
জীবনের ঝুঁকি নিয়ে বর্ষাকালে শিশুশিক্ষার্থী বিদ্যালয়ে আসতে হয় জানিয়ে গাড়ানাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া বলেন, রাস্তাটি যদি একটু দ্রুত সংস্কার হতো তাহলে আমাদের শিক্ষার্থীদের চলাচলের দুর্ভোগ কমতো।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন জানান,রাস্তাটি দ্রুত প্যালাসাইডিং নির্মাণ ও মাটি ভরাট করে সংস্কার করা হবে৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০