1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

বটিয়াঘাটায় চোরাই ডিজেলসহ এক জন আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৫৮৯ বার দেখা হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক হাজার লিটার ডিজেল সহ এক জনকে আটক করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার (১৩ অক্টোবর ২২) দুপুর ১ টা ৩০ মিনিটে খুলনা অতিরিক্ত পুলিশ সুপার, সি-সার্কেল খুলনা মোঃ রাশেদ হাসান এর নেতৃত্বে বটিয়াঘাটা থানার এস আই মোঃ আব্দুল আজিজ সহ সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের কাতিয়ানাংলা বাজারের ব‍্যবসায়ী রাজু বিশ্বাস এর দোকান থেকে রাজুকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার দোকানের ভিতর থেকে ১৫ টি ডিজেলের প্লাস্টিক ব্যারেল উদ্ধার করে। থানার ওসি তদন্ত মোঃ জায়েদুর রহমান বলেন,উদ্ধারকৃত ডিজেলের পরিমান হবে আনুঃ এক হাজার লিটার। যার আনুমানিক মূল‍্য ১ লক্ষ ১৪ হাজার টাকা। জানা যায়,রাজু দীর্ঘদিন ধরে মোংলা থেকে জাহাজে আসা চোরাই ডিজেল বিক্রি করে আসছিল। এলাকাবাসির অভিযোগ ,রাজু বিশ্বাস তার স্ত্রীকে হত‍্যার অপরাধে সম্প্রতি জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে মাদকসহ অপরাধ মুলক কর্মকাণ্ডে সাথে জড়িত থাকার অভিযোগ। সে জেল থেকে বেরিয়ে তার তেল চুরির ব‍্যবসা বহাল রেখেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০