1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ছিনতাইয়ের কবলে পুলিশের গাড়ি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৫৫৯ বার দেখা হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কে পুলিশের একটি গাড়ী ছিনতাইয়ের কবলে পড়ার ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা পুলিশের কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। বগুড়া পুলিশের একটি টিম ঢাকায় কাজ শেষে মাইক্রোবাস নিয়ে ফেরার পথে বুধবার রাত (১১ অক্টোবর) আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের কড্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান,বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার মোড় এলাকায় পৌছলে রাত আড়াইটার দিকে ৫-৬ জনের একটি ছিনতাইকারী দল তাদের গাড়ী থামায়। এসময় ছিনতাইকারীরা পুলিশের দুটি মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ছিনতাইয়ের ঘটনায় মামলা হবে বলেও পুলিশ সুপার জানিয়েছেন।
এছাড়াও ওই সময়ে সেতু থানা পুলিশের টহল টিম কোথায় ছিল তাদের গাফিলতি রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হবে বলে তিনি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০