1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডোমারে পাখী শিকারীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২
  • ৭১৪ বার দেখা হয়েছে

বিকাশ রায় বাবুল, নীলফামারী

নীলফামারীর ডোমারে এক পাখী শিকারীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালতটি পরিচালনা করেন ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম।
বুধবার(১২ই অক্টোবর) দুপুরে সংবাদের ভিত্তিতে উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকায় ভ্রাম্যমাণ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম।

সেসময় চিলাহাটি মাস্টার পাড়া গহীমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বক পাখী শিকার করেন আবুল হোসেন(৬০)। আবুল হোসেন ওই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল হোসেনকে দুইটি জীবিত,দুইটি জবাই করা বক ও বক ধরার ফাঁদসহ তাকে আটক করে।
পরে সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বক শিকারী আবুল হোসেনকে বন্যপ্রাণী(সংরক্ষণ) আইন ২০১২ এর ধারা ২৬ এ ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদন্ড দেন এবং জীবিত বক দুটি খোলা আকাশে অবমুক্ত ও জবাই করা বক দুটো মাটিতে পুতে ফেলা হয়। আদালতকে সহযোগীতা করেন ডোমার থানা পুলিশ ও বন বিভাগ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০