1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

করোনায় এখন পর্যন্ত ১১ রোহিঙ্গার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৮৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে সেনা নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কক্সবাজারের আশ্রয় শিবিরে এ পর্যন্ত ৫০১ জন রোহিঙ্গা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ১১ জন রোহিঙ্গা এ ভাইরাসে মারা গেছেন।

জেলার উখিয়া-টেকনাফের ৩৪টি শিবিরের বিভিন্ন ক্যাম্প থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের স্বাস্থ্য সমন্বয়ক ডা. আবু মোহাম্মদ এইচ তোহা।

তিনি বলেন, ‘সরকারি-বেসরকারি সংস্থাগুলো ক্যাম্পে করোনা সংক্রমণ প্রতিরোধে চেষ্টা করছে। তবু এরইমধ্যে ৫০১ জন রোহিঙ্গা করোনায় আক্রান্ত হয়েছেন। গত রবিবার (১৮ এপ্রিল) পর্যন্ত মারা গেছেন ১১ জন রোহিঙ্গা। আক্রান্তদের দ্রুত আইসোলেশন করা হচ্ছে।’

এদিকে কক্সবাজার জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। জেলায় মৃত্যু হয়েছে ৮৮ জনের। রোহিঙ্গাসহ আক্রান্তরা বিভিন্ন স্থায়ী-অস্থায়ী আইসোলেশন সেন্টারে চিকিৎসা নিচ্ছেন।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের তথ্য অনুযায়ী, গত ১৮ এপ্রিল পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ৭ হাজার ৫৩৪ জন। যার মধ্যে সদর উপজেলাতেই ৩ হাজার ৭১০ জন শনাক্ত হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০