1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গাজায় ইসরায়েলের বিমান হামলা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৬৫০ বার দেখা হয়েছে

 

গাজায় ইসরায়েলের বিমান হামলা

  

পিএনএস ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালানোর পর তারা বুধবার রাতেই এ হামলা চালিয়েছে।

বার্তা সংস্থা এএফপি’কে ফিলিস্তিন ভূখণ্ডের প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয় সময় রাত আড়াইটার পরপরই ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে হামাসের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এর আগে, সামরিক বাহিনীর এক মুখপাত্র এএফপি’কে বলেন, গাজা থেকে ছোঁড়া রকেট ইসরাইলের দক্ষিণাঞ্চলে একটি ফাঁকা মাঠে আঘাত হানে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাজা উপত্যকা থেকে বুধবার রাতে ইসরায়েলে চালানো রকেট হামলার জবাবে আইডিএফ যুদ্ধবিমান ও হেলিকপ্টার ব্যবহার করে হামাসের একটি রকেট কারখানায় এবং সামরিক স্থাপনায় হামলা চালায়।

ইসরায়েলের উদ্দেশে চালানো রকেট হামলায় ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানুয়ারির পর থেকে এই প্রথমবারের মতো ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। তবে তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০