1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

শেরপুরে হত্যা মামলার ১২ দিন পর প্রধান ২ আসামীর আদালতে আত্মসমর্পন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৬৪৫ বার দেখা হয়েছে

জাকির আহম্মদ জিম শেরপুর বগুড়া প্রতিনিধি

বগুড়ার শেরপুরের আওয়ামীলীগ নেতা ও ব্যাবসায়ী মর্তুজা কাউছার অভি হত্যা মামলার প্রধান দুই আসামী জাহাঙ্গীর আলম ও এনামূল মোসলেমিন সোহাগ ওরফে চাকু সোহাগ ১২ দিন পর বগুড়ার বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-৫ আদালতে ১০ অক্টোবর সকালে আত্মসমর্পন করেছে।
মামলা তদন্তকারী কর্মকতা এসআই আব্দুস সালাম জানান, গত ২৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা নয়াপাড়া এলাকায় মুজাহিদ কার ওয়াশ সেন্টারের পিছনে আওয়ামীলীগ নেতা ও ব্যাবসায়ী মর্তুজা কাউছার অভিকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে অভির স্ত্রী খাদিজা আকতার লিমা বাদি হয়ে ৮ জনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওইদিন রাতেই ৫ জন কে আটক করা হয়। বাকি ৩ জনকে আটক করার জন্য শেরপুর উপজেলা, কাজিপুর, বগুড়া, সিরাজগঞ্জ সহ বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। কিন্তু তারা বিভিন্ন সময় স্থান পরিবর্তন করার কারণে তাদের আটক করা যায়নি। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ১০ অক্টোবর সোমবার সকালে মামলার প্রধান দুই আসামী জাহাঙ্গীর আলম ও এনামুল মোসলেমিন সোহাগ ওরফে চাকু সোহাগ বগুড়া বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী-৫ আদালতে আত্মসমর্পন করে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনাচর্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, বগুড়া কোর্ট পরিদর্শকের মাধ্যমে জানতে পারি যে, মামলার প্রধান দুই আসামী বিজ্ঞ আদালতে আত্মসমর্পন করেছে। মামলায় এজাহারভুক্ত ৮ জন আসামীর মধ্যে ৭ জন এখন জেল হাজতে। বাকি আসামী জাহিদ হাসান রকিকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০