1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

জয়পুরহাটে গৃহবধূ সাজুকে হত্যার রহস্য উদঘাটন পরকীয়া প্রেমিকসহ দুজন গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৫৮৩ বার দেখা হয়েছে

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট জেলা সদরের জানিয়ার বাগান এলাকায় গত ২৭ সেপ্টেম্বর ডাঃ পারভীনের বাড়ীর ৫ম তলার ভাড়াটে সাজেদা ইসলাম সাজু নামে এক গৃহবধূকে হত্যার রহস্য উদঘাটনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া এলাকার জহুরুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (২৩) ও আনিছুর রহমানের ছেলে আবু সাঈদ (২৩)।

এ ঘটনায় নিহতের স্বামী হাফিজুল ইসলাম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস্ ফারজানা হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোশফেকুর রহমান,জয়পুরহাট সদর থানার ওসি সিরাজুল ইসলাম, অফিসার ইনচার্জ,ওসি ডিবি শাহেদ আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্সসহ একটি টিমটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যাকান্ডের ১২ দিনের মাথায় হত্যাকারী রাব্বি হোসেন (২৩) কে দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার এলাকা থেকে গ্রেফতার করে।
গৃহবধূ সাজেদা ইসলাম সাজুর দীর্ঘদিনের পরকিয়া প্রেমের সম্পর্কের জের ধরে রাব্বি হোসেন ও আবু সাঈদ দুইজন মিলে ঘটনার দিন সাজেদা ইসলাম সাজুর মেয়ে এস এস সি পরীক্ষা দিতে গেলে
বাসায় অন্য কেউ না থাকার সুযোগে সাজেদার সাথে যোগাযোগ করে তার বাড়িতে ঢুকে শারিরিক মিলন করতে চাইলে সে রাজি না হওয়ায় আবু সাঈদ তার বুকের উপর ওঠে বসে রাব্বি হোসেন পা চেপে ধরে আবু সাঈদ গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে দুইজন মিলে নিহতের মুখে ও হাতে কচটেপ পেঁচিয়ে মৃতদেহ
ঘরের মেঝেতে রেখে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার বিষয়ে আসামী রাব্বি হোসেন বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট পুলিশ সুপার কার্যালয় সভা কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম।

এই হত্যাকান্ডে সহযোগী আবু সাঈদ জয়পুরহাট জেলা সদরের নর্থ বেঙ্গল নামে একটি প্রাইভেট স্কুলের কম্পিউটার অপারেটর পদে চাকরি করেন এবং তার কাছ থেকে মোবাইলে সোসাল মিডিয়ার ব্যাবহার ও বিভিন্ন অপশন শেখার সুবাদে আবু সাঈদের সাথে সাজেদা ইসলাম সাজুর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠেছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০