1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

শান্তিরক্ষী মিশনে নিহত সেনা কর্মকর্তার স্ত্রী পরিচয়ে প্রতারণা গ্ৰেফতার ৭

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৬০৬ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

স্বামী সেনা কর্মকর্তা। শান্তিরক্ষী মিশনে গিয়ে নিহত হয়েছেন। সরকার থেকে অনুদান পাচ্ছেন কোটি টাকা। ভ্যাট হিসেবে ব্যাংকে ১০ লাখ টাকা জমা দিলেই অনুদানের কোটি টাকা উত্তোলন করা যাবে। প্রথমে বাসা ভাড়া নিয়ে বাড়ি মালিক কিংবা প্রতিবেশীর কাছে এমন মিথ্যা তথ্য দিয়ে সেনা কর্মকর্তার ভুয়া স্ত্রী সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করে আসছেন একটি চক্র। গতকাল ৯অক্টোবর কুমিল্লা ও লক্ষ্মীপুরের বিভিন্ন স্থান থেকে তিন নারী ও চার পুরুষসহ চক্রের ৭ সদস্যকে গ্ৰেফতার করেছে র‍্যাব। আটকের পর স্ত্রী সেজে প্রতারণা চক্রের মূলহোতা নুসরাত জাহান জান্নাত এবং সহযোগী ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে ১০ অক্টোবর সকাল ১২টায় কুমিল্লা র‍্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছে র‍্যাব।
ব্রিফিংয়ে প্রতারণার এমন অভিনব কৌশলের তথ্য উল্লেখ করে কুমিল্লা র‍্যাবের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান,গত দুই বছর যাবত
নুসরাত জাহান জান্নাতের নেতৃত্বে চক্রটি মানুষের সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
হাসিনা বেগম, সালমা মির্জা ও বিল্লাল হোসেন নামে তিন ভুক্তভোগীর অভিযোগের সূত্র ধরে গত ২০ আগস্ট থেকে অনুসন্ধান চালিয়ে চক্রের এ সাত সদস্যকে গ্ৰেফতার করা হয়েছে। আরো কিছু সদস্য পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০