1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লায় পিবিআই পরিচয়ে ডাকাতি, দুই জন আটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৮৩১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন)পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতির অভিযোগে দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
রবিবার রাতে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ৩নং কলাদী পৌরসভার কাউন্সিলর অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের থেকে একটি আইফোন-৭ প্লাস, নগদ ১১ হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন,চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ঢাকির গাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে মো.রহুল আমিন (৩২) এবল একই এলাকার চরমুকন্দী গ্রামের মো. মোশারফ হোসেনর ছেলে কামরুল ইসলাম (৩৪)।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল জানান, গত ১৭ সেপ্টেম্বর বিকাল ৪টায় পুলিশ (পিবিআই) পরিচয় দিয়ে দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি গ্রামের ফেরদৌসী বেগমের বসত ঘরে প্রবেশ করে ঘরের সদস্যদের মারধর করে ওয়ারড্রব ভেঙে নগদ দুই লাখ ৫৭ হাজার টাকা, চারটি আইফোন ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে যায়।
পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় সাব-ইন্সপেক্টর সুদর্শন কান্তিদে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার রাতে দুই ডাকাতকে আটক করে।

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা জানান, আসামীদের সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০