1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ফরিদগঞ্জের সাবেক মেয়রের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মিলাদ অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৪৩২ বার দেখা হয়েছে

আমান উল্যা আমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া,জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক এম.এ হান্নানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ অক্টোবর) বিকেলে পৌর বাস্ট্যান্ডে আরাফাত ফাস্ট ফুড চাইনিজ রেস্টুরেন্ট সুইটমিট এন্ড পার্টি সেন্টারের ৩য় তলায় পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারীর উদ্যোগে উপজেলা বিএনপি-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া-মিলাদের আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকা থেকে দলে দলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে দোয়া মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারী,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক পাটওয়ারী, যুবদলনেতা নজরুল ইসলাম পাটওয়ারী।
এ সময় উপস্থিত ছিলেন,সাবেক ইউপি চেয়ারম্যান ও ১১ নং চর দুঃখিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাছির আহমেদ, পৌর যুবদলের আহবায়ক ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মো. ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম নান্টু, সদর ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমির হোসেন বেপারী,কৃষকদল নেতা জামাই শাহজাহান,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আক্তার হোসেন, মো ফারুক হোসেন,যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান, নাজিম উদ্দিন সুমণ,খান মোহাম্মদ আহসান, উপজেলা ছাত্রদলের আহŸায়ক মেহেদী হাসান মঞ্জু, পৌর ছাত্রদলের আহŸায়ক আল আমিন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের নেতা, তোহা মিলন,আরিফ পাটওয়ারীসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা ও মিলাদ মাহফিল শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, শেখ ফরিদ আহমেদ মানিক ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক বিশিষ্ট সমাজসেবক এম.এ হান্নানের রোগ মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০